Durnitibarta.com
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রতিবেদক
Editor
এপ্রিল ২০, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমার (২০এপ্রিল/২৬) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুলা এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি)মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর থানার ওসি মোঃ রাশেদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, পিআইও বেগম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাহাত চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদ মাহমুদ জয়, আনসার ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক সহ কমিটির অপরাপর সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরাও সভায় অংশ নেন।
শিশুদের হাম, সাপ ও কুকুরের ভ্যাকসিন, হাসপাতালের চিকিৎসা, দালাল, ছিঁচকে চুরি, কিশোর গ্যাং, সড়ক দুর্ঘটনা, অপমৃত্যু, বাস স্ট্যান্ড রাস্তার পাশে গোশতের দোকান, যানযট, মাদক, ইভটিজিং, জ্বালানি তেলের সংকট, ফসলি জমির মাটি কেটে বিক্রি ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এছাড়াও তারাকান্দার মত ফুলপুরেও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় ওইসব বিষয়ে সতর্ক থাকা সহ বিস্তারিত আলোচনা করা হয়। ফুলপুর উপজেলায় ২৯টি ইটভাটার মধ্যে২৮টি ভাটাই অবৈধ। ইটভাটাগুলোর বিষয়ে ব্যবস্হা নেয়ার জন্য গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও সভায় অধিকাংশ সদস্য তাদের নিজ নিজ বক্তব্যে ফুলপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো বলে অভিমত ব্যক্ত করেন। পরে উপজেলার সকল অফিসারদের নিয়ে দুপুর ২টায় এমপি মহোদয়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।