তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু মাদকসহ গ্রেপ্তার। তার কামড়ে এক আহত পুলিশ সদস্য।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন বাবু (৫৫) উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, গোপন সংবাদের বৃদ্ধিতে জানতে পারি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় দিকে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবু তার নিজ বাড়িতে মাদকদ্রব্য কেনাবেচা করবেন। এমন তথ্যের ভিত্তিতে সেকেন্ড অফিসার (এসআই) আব্দুল কাদির ও এসআই শামীম পুলিশের একটি ফোর্স নিয়ে তার ভাইয়ের আশপাশে অবস্থান করেন। পরে আনুমানিক ৫টার পুলিশের উপস্থিতিতে আর পেয়ে মাদক ব্যবসায়ী বাবু ফসলের জমি ভেঙে দৌড় দেওয়ার চেষ্টা করলে পুলিশও তাকে ধাওয়া করে। এ সময় বাবু
পিতা এসআই আঃ কাদিরকে হাতের আঙ্গুলে কামড় দিয়ে আবারো দৌড় দেয়। পরে পুলিশের সকল ফোর্স তাকে ধাওয়া করে তার বাড়ির পিছন হতে আটক করে। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বর্ণিত ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে ফুলপুর থানায় আরো তিনটি মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।

