তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই এলাকায় কংস নদীতে পানি মাপার সময় এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তি হলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী রাকিব তালুকদারের বাবা মোঃ আব্দুল হালিম তালুকদার ওরফে রুপচাঁন (৫৩)। রুপচাঁন মৃত আব্দুল মজিদ তালুকদারের ছেলে। সে পেশা মুদি দোকানদার।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল/২৬) সকাল ৭ টার দিকে নদীতে মিটার দিয়ে পানি পরিমাপের সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন। তবে সন্ধ্যা হয়ে গেছে এখনো সন্ধান পাওয়া যায়নি।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, তিনি পানি মেপে তথ্য ছেলের কাছে পাঠাতে গেলে এ সময় পানি স্রোতে নিখোঁজ হয়। উদ্ধার অভিযান চলমান রয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক আছে।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।সবাই দ্রুত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়ার আশায় অপেক্ষা করছেন।

