Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে কৃষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
Mym Office
এপ্রিল ২৭, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড ও তিনজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল/২৬) দুপুরে ময়মনসিংহ জেলা ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত সবাই ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামের বাসিন্দা।
মামলা বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারী জমি সংক্রান্ত বিরোধের জেরে আশ্রাব আলীকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে সোহরাব আলী ও তার সঙ্গীরা। এঘটনায় নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জশীট দাখিল করলে সাক্ষী প্রমান বিশ্লেষন করে আদালত নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বল মিয়াকে মৃত্যুদন্ড, সেই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং সোহরাব আলী সহ আরও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মো. আকরাম হোসেন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।