Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে ৩টি অবৈধ ইটভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
Editor
এপ্রিল ২৮, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি

ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধ ৩টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার(২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম শফিক।
অভিযান সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই উপজেলার ওই ইউনিয়নে অবস্থিত সেরা, সুরমা ও সফল ব্রিকস নামে ৩টি ইটভাটা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ গত ছাড়পত্র, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকার কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পৃথক ৩টি মামলায় প্রতিটি ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করে ময়মনসিংহের পরিবেশ অধিদপ্তর ও ফুলপুর থানার পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম শফিক গণমাধ্যমকে বলেন, অভিযানে ৩টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ক্রমান্বয়ে সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।