Durnitibarta.com
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

তারাকান্দায় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Mym Office
এপ্রিল ২৯, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় বজ্রপাতে সাদ্দাম হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গাবরগাতী চৌরাবাড়ি এলাকার বাসিন্দা হামেদ আলীর ছেলে সাদ্দাম হোসেন(২৬) ধান ক্ষেতে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে গালাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে তারাকান্দা থানায় একটি অপমৃত্যু হামলা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।