Durnitibarta.com
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দালালমুক্ত ফুলপুর থানার ওসি রাশেদের বদলি,নতুন দায়িত্বে ফিরোজ হোসেন

প্রতিবেদক
Editor
এপ্রিল ২৯, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদের বদলি এবং নতুন ওসি হিসেবে মো. ফিরোজ হোসেনের যোগদানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দালালমুক্ত থানা গড়ে তোলার পর তার এই বদলি নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে।
জানা যায়, ২০২৫ সালের ৮ ডিসেম্বর ফুলপুর থানায় যোগদানের পর ওসি রাশেদুল হাসান রাশেদ বলিষ্ঠ নেতৃত্ব, সততা ও সাহসিকতার মাধ্যমে থানার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনেন। তিনি থানাকে দালালমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেন, ফলে সাধারণ মানুষের কাছে দ্রুত আস্থাভাজন হয়ে ওঠেন। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে সফলতার জন্য তিনি জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি হিসেবে স্বীকৃতি পান।
তার দায়িত্বকালে যেকোনো অভিযোগ এফআইআর গ্রহণের আগে যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হতো, যাতে নিরীহ কেউ হয়রানির শিকার না হয়। থানার দরজা তিনি সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিদায়ী বক্তব্যে ওসি রাশেদুল হাসান বলেন, দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কোনো ভুলে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। তার অর্জনের কৃতিত্ব তিনি ফুলপুরবাসী ও সহকর্মীদের দিয়েছেন এবং ব্যর্থতার দায় নিজের বলে উল্লেখ করেছেন।
এদিকে, গত ২৮ এপ্রিল ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানা যায়, ফুলপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. ফিরোজ হোসেন। আর ওসি রাশেদুল হাসান রাশেদকে ফুলবাড়িয়া থানায় বদলি করা হয়েছে।
নবাগত ওসি মো. ফিরোজ হোসেন এর আগে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তবে ২০২৫ সালে কোতোয়ালি মডেল থানায় যোগদানের ১৯ দিনের মাথায় তাকে প্রত্যাহার করা হয়েছিল বলে জানা গেছে।
নতুন ওসির কাছে স্থানীয়দের প্রত্যাশা—তিনি সততা, ন্যায়বিচার ও মানবিকতা বজায় রেখে দায়িত্ব পালন করবেন এবং থানাকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে পরিণত করবেন। পাশাপাশি মাদক, চুরি ও সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন—এটাই ফুলপুরবাসীর প্রত্যাশা।