Durnitibarta.com
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

৩ দিন পর ফুলপুরে নদীতে ভেসে উঠল পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীর পিতার মরদেহ

প্রতিবেদক
Mym Office
এপ্রিল ২৯, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে কংস নদীতে তিন দিন আগে নিখোঁজ হওয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী রাকিব তালুকদারের পিতা আব্দুল হালিম ওরফে রূপচানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল/২৬) বিকেল সাড়ে ৩টার দিকে হালুয়াঘাট ফুলপুর সীমান্তের ফুলপুর উপজেলার সর্চাপুর ব্রিজের অল্প উত্তরে কংস নদীতে তার নিথর দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা।
নিহত আব্দুল হালিম ওরফে রূপচাঁদ(৫৩) উপজেলার সর্চাপুর (ঠাকুর বাখাই) গ্রামের মৃত আব্দুল মজিদ তালুকদারের ছেলে। তুমি আগে পানি উন্নয়ন বোর্ডে কর্মী ছিলেন এবং বর্তমানে পেশায় মুদি ব্যবসায়ী।
গত সোমবার(২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে আব্দুল হালিম রূপচাঁন ছেলের কাছে প্রাণীর পরিমাণ পাঠাবেন বলে নদীতে পানি পরিমাপের কাজে নামেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মীরা এবং তার স্বজনরা দীর্ঘ সময় ধরে তাকে খুঁজতে থাকেন। তবে অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে প্রায় তিন দিন পর নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে পুলিশ ও স্বজনদের খবর দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।