তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে পারিবারিক কলহের জেরে নেশাগ্রস্ত নাতিনের দায়ের কুপে বৃদ্ধ দাদীকে খুন করেছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় নাতিনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ জসিম উদ্দিন(২৬) উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে মৃত মফিদুল ইসলাম ও মৃত জোসনা বেগমের ছেলে। নিহত আয়েশা বেগম (৭২) স্বামী:মোহাম্মদ ইসলামের নাতিন।
স্থানীয় সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত ও মাদকদ্রব্য ব্যবসায়ী জসিম উদ্দিন প্রায় সময়ই পরিবারের সদস্যদের সাথে ঝগড়াঝাটি করতেন বিভিন্ন বিষয় নিয়ে। গত বুধবার(২৯ এপ্রিল) পৌনে ১০টায় নিজ বাড়িতে জসিম উদ্দিন তার দাদি ভিকটিম আয়েশা বেগমের ঘরে ৩ হাজার৫০০ টাকার ইয়াবা ট্যাবলেট কিনে বিছানার নিচে রাখে, রাতে গিয়ে উক্ত ট্যাবলেট খুঁজে না পেয়ে তার দাদীর কাছে চান, দাদীর ইয়াবা ট্যাবলেটের কথা জানে না বললে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে কোপ দেয় এবং ভিকটিম আয়েশা বেগম ঘটনাস্থলে মারা যায়। পরে আশেপাশের লোকজন এসে ঘাতক জসীম উদ্দীনকে আটক করেন ও থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘাতক জসীম উদ্দীন কে হেফাজতে নেন। এছাড়াও স্থানীয়রা আরো জানান, ভিকটিম আয়েশা তার স্থাবর সম্পত্তি তার মেয়ের নামে লিখে দেওয়ায় পূর্ব থেকে আক্রোশ কাজ করতে ছিল এবং ঘাতক জসীম উদ্দীন এলাকায় মাদক সেবী এবং ছাগল চোর বলেও পরিচিত।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, নিহত আয়েশা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। এছাড়াও এঘটনায় নিহতের ভাই আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে একটি মামলা করেন। পরে ঘাতক জসীম উদ্দীনের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয় পরে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।

