Durnitibarta.com
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
Editor
মে ৩, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
মাদকাসক্তি দিন দিন যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যার ফলে বাড়ছে অপরাধ প্রবণতা ও কিশোর গ্যাংয়ের বিস্তার। এ প্রেক্ষাপটে ফুলপুর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শাহীন মিয়া (২০) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শাহীন উপজেলার বওলা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ কামরুল হাসানের সার্বিক দিকনির্দেশনা ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মে/২৬) মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ এলাকা থেকে শাহীনকে আটক করা হয়।
তল্লাশিকালে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান, গ্রেফতারকৃত শাহীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান,মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।