Durnitibarta.com
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউ টিন বিতরণ

প্রতিবেদক
Mym Office
মে ৪, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি,

ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ময়মনসিংহের ফুলপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রতিষ্ঠানের প্রধানের হাতে এসব টিন বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ৩৫ বান্ডিল টিন বিতরণ করা হবে, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. বেগম শাহীন, প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, নাজির মিজানুর রহমান নাঈম, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাগণ।