Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে বারটানের তিনদিনব্যাপী সুস্বাস্থ্যের ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদক
Editor
মে ৭, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ৫ থেকে ৭ মে পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও কৃষি প্রশিক্ষণ অফিসের হলরুমে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বারটানের নির্বাহী পরিচালক হায়দার জাহান ফারাস, অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি অনলাইনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।
বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, মেডিকেল অফিসার ও বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে খাদ্য ও পুষ্টি, সুষম খাদ্য, খাদ্যের উপাদান, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশজাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, স্নেহজাতীয় খাদ্য, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, নিরাপদ খাদ্য এবং সুস্বাস্থ্যে ফলিত পুষ্টির গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাঠকর্মী, স্বাস্থ্যকর্মী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, এনজিওকর্মী এবং কৃষক-কৃষাণীসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।