তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের মামলায় বোরহান উদ্দিন নামের একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোঃ হুমায়ুন রাজীব।
জানা যায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের হাড়ের মোড় পশ্চিম পাশে বহুদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। উক্ত বেরোতকে কেন্দ্র করে আবারো গত বৃহস্পতিবার (৭ মে) ৩টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে আবারো মারামারি শুরু হয় এতে করে আতাব মৃত আইজ উদ্দিনের ছেলে হুমায়ুন রাজীব (৩০), মাসুদ রানা (৩৪), মাহমুদুল হাসান (৩৮) গুরুতর আহত হয়।
স্থানীয়রা জানান, জখমীদের জমির উত্তর পাশের ধান ক্ষেতে বিকেলে হযরত আলী(৭০) সহ তার ছেলে বোরহান উদ্দিন (৩০), হেলাল (২২), দুলাল (২৫) সহ তাদের বংশের কতিপয় ব্যক্তি জখমীদের উপর ধারালো রাম দা, শাবল সহ অন্যান্য অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করলে মোঃ হুমায়ুন রাজীবের মাথায় ও হাতে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম হয়। দা এর কূপে দু হাত আংশিক শরীরে বেজে ছিল। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে জখমী রাজিবের অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখান থেকে তাকে পূণরায় ঢাকার আগারগাঁও পঙ্গু হাসপাতাল রেফার্ড করেন। সে বর্তমানে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে বলে জানানযায়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, উক্ত ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমিও ফুলপুর সার্কেল (এএসপি) রাকিবুর রহমান স্যার, তদন্ত ওসি ইয়াসিন রাছেল সহ পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনি। পরে উক্ত ঘটনার প্রেক্ষিতে ৪ জনের নাম উল্লেখ করে কয়েকজনকে অজ্ঞাত রেখে থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন আহত এর পরিবার। পরবর্তীতে অভিযান চালিয়ে ফয়জুর রহমান ওরফে হযরত আলীর ছেলে ১নং আসামী বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে মারামারিতে ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com