নিজস্ব প্রতিবেদক :
শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন সোমবার (১১ মে ২০২৬) Sherpur Collectorate School and College পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের মান এবং সহশিক্ষা কার্যক্রম বিষয়ে খোঁজখবর নেন।
এসময় জেলা প্রশাসক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের একপর্যায়ে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিদ্যালয়ের জন্য একটি স্কুল ভ্যানের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপদ ও নিয়মিত বিদ্যালয়ে আসা-যাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিজ্ ইশরাত পুতুলসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com