নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১ নং আমতৈল ইউনিয়নের বড়বিলা-বাহিরশিমুল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জাতীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী এমপি।
মঙ্গলবার (১২ মে) স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে তিনি এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এ সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি এলাকার কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ জনগণ।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com