Durnitibarta.com
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও রাজবন্দীদের মুক্তির দাবিতে ফুলপুরে মিছিল

Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকালের কোন এক সময় এ ঝটিকা মিছিল করেন।

পরে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এমপি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ আল আমিন, ফুলপুর শাখার সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওনসহ বেশ কিছু আওয়ামীলীগের নেতাকর্মীদের ফেসবুকে উক্ত মিছিলের ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায় শেরপুর টু ময়মনসিংহ মহাসড়কের ভাইটকান্দি চানপুর ব্রিজ সংলগ্ন নামক স্থানে ৪০ এর কম বয়সী কিছু লোক জড়ো হয়ে ব্যানার হাতে নিয়ে ঝটিকা মিছিল করেন। মিছিলে বারবার উচ্চারিত হয়েছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আমরা আছি থাকবো, যুগেযুগে লড়বো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ঝড় বৃষ্টি আঁধার রাতে, আমরা আছি তোমার সাথে, ফুলপুরের মাটি, শরিফ ভাইয়ের ঘাটি ইত্যাদি স্লোগানি মুখরিত হয় উক্ত সড়ক।

স্থানীয়রা ফুলপুর থানার পুলিশকে অবগত করলে পুলিশের উপস্থিতি টের পাবার আগেই মোটরসাইকেলসহ বিভিন্নভাবে পালিয়ে যায় মিছিল কারিরা। এ নিয়ে ফুলপুরে চলছে আলোচনা সমালোচনার ঝড়। রাজনৈতিক মহলেও চলছে গুঞ্জন।

একাধিকবার নিষিদ্ধ ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ আল আমিনকে মেসেঞ্জারে নক করেও কোন সারা শব্দ মিলেনি।

তবে ছাত্রলীগের ফুলপুর শাখার সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জন্ম রাজপথ থেকে। সাদা কাগজের মারপেচে ফেলে আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন করা যাবেনা। শেখ হাসিনা কে বাংলাদেশের মাটিতে ফিরিয়েই এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে যাবে ইনশাআল্লাহ।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলে, বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে উক্ত বিষয়ে কথা বলেছি খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।