Durnitibarta.com
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে বিএনপি নেতা মরহুম আব্দুস সালামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Editor
মে ১৭, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরীপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মরহুম আব্দুস সালামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে/২৬) গৌরীপুরের নেক্সাস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েলসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা মরহুম আব্দুস সালামের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, আব্দুস সালাম ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা ও গণমানুষের আপনজন। তাঁর মৃত্যুতে গৌরীপুর বিএনপিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন মুনশি।
উল্লেখ্য,মরহুম আব্দুস সালাম গত ৬ মে ২০২৬ তারিখে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।