
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাহাত চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন টিকাদান কার্যক্রম প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করা হয়েছে। কর্ম পরিকল্পনা এবং মাঠ পর্যায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল সালাম, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডাঃ আব্দুল মন্নাফ, এমওডিসি ডাঃ বিপ্লব সাহা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদ মাহমুদ জয়, ইপিআই পরিতোষ চন্দ্র প্রমূখ । এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী ও অংশীজনরা উপস্থিত ছিলেন।
আরএমও ডাঃ সাদ মাহমুদ জয় বলেন, এ উপজেলায় ৬ মাস থেকে ৫৯মাস বয়সী ৫০ হাজার ৮শ৬৮ জন শিশু এমআর টিকার আওতায় আসবে। হাম-রুবেলা নির্মূলে এমআর টিকাদান কর্মসূচির ২০ এপ্রিল থেকে চলমান রয়েছে। আগামী ১০ মে পর্যন্ত ২৪০ কেন্দ্রে ৫০ হাজার ৫শ৬৮ জন শিশু এমআর টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। বাকিগুলো কয়েকদিনের মধ্যেই নিয়ে আসা হবে।
এ সময় বক্তারা বলেন, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির আওতায় মূলত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদেরকে এমআর টিকা প্রদান করা হয়। এ কার্যক্রম ৪ এপ্রিল থেকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন করেন। সভায় টিকাদান কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি, নির্ধারিত সময়ে টিকা প্রদান নিশ্চিত করা এবং কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বাদ পড়া শিশুদেরকে পুনরায় হাসপাতালে ও বিভিন্ন ইপিআইটি কা দান কেন্দ্রী আবারও সেসব শিশুদেরকে টিকা প্রদান করা হবে। ১ জন হামের রোগী ১২ থেকে ২০ জনের মধ্যে আক্রান্ত করতে পারে।
উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com