তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে ফিশারিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার শেরপুর রোড সংলগ্ন একটি ফিশারিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড়শুনই গ্রামের ওয়াজেদুল ইসলামের ছেলে। তিনি ফুলপুরের শেরপুর রোড এলাকার বৈশাখী ইলেকট্রনিক্সের সারোয়ারের বড় ভাই বলে জানা গেছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে একটি ফুলপুর থানায় নিহতের পরিবার অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com