
ময়মনসিংহের ভালুকায় রেজিস্ট্রেশন বিহীন, অটোরিকশা, সিএনজি ও বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (২২ মে) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর মাস্টার বাড়ি অংশে এ অভিযান পরিচালনা করা হয়।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অর্ধশতাধিক অটোরিকশা সিএনজি আটক করা হয়। আটককৃত যানবাহনের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের করে হাইওয়ে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ অটোরিকশা, ভ্যান ও সিএনজি উল্টোপথে চলাচল করায় ঘন ঘন যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে। নিয়মিত মামলা ও আটক অভিযান চালিয়েও এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। মহাসড়কে জনসাধারণের নিরাপত্তার ও যানজট মুক্ত করতেই এই অভিযান।
অভিযান চলাকালে ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ বলেন, মহাসড়কে অবৈধ যান ধরা পড়লে আটককৃত যানবাহনের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের করে হবে।
মহাসড়ককে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য হাইওয়ে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com