ময়মনসিংহের ফুলপুরে বারবার বিদ্যুৎ এর ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে আসছিল। অবশেষে থানা পুলিশের কঠুর তৎপরতায় চোর গ্রেফতার সহ মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত চোর ইব্রাহিম খলিল (২৮) মুক্তাগাছা থানার শশা কান্দাপাড়া (খামারের বাজার) এলাকার মৃত আব্দুর রাজ্জাক ও বানেছা খাতুনের ছেলে।
জানা যায়, ফুলপুর থানাধীন রামভদ্রপুর কান্দাপাড়া হতে গত ১৮ মে পল্লী বিদুৎ এর ১০ কেভিএ একটি ট্রান্সফরমার এর ভিতর থেকে কোর ও কয়েল চুরির ঘটনা ঘটে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মাননীয় পুলিশ সুপার মোঃ কামরুল হাসানের নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেনের নেতৃত্বে এসআই(নিঃ) খাইরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ রামভদ্রপুর কান্দাপাড়া সাথে চোরের ঘটনার সাথে জড়িত ইব্রাহিম খলিল নামের একজনকে শুক্রবার (২২ মে) রাতে গ্রেফতার করে থানায় আনা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ার বিষয়টি গভীরভাবে তদন্ত করে ইব্রাহিম খলিল নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবদ করলে সে চুরির দায় স্বীকার করে এবং তার সহযোগী চোরদের নাম ঠিকানা প্রকাশ করে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীদের বিরুদ্ধে ফুলপুর থানার মামলা নিয়মিত মামলা রুজু করে (২৩ মে) শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

