জাহাঈীর আলম,ময়মনসিংহ।
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ড ফুডওভার ব্রীজের নিচে ময়মনসিংহ বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট
দীপংকর রায়ের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও রুট পারমিট যাচাই করা হয়।
বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন অমান্য, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগে দুটি যাত্রীবাহি বাস, দুটি ট্রাক ও একটি কাভারভ্যানের চালকের কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি চালক ও যানবাহন মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়। অভিযান পরিচালনার সময় শেরপুর সার্কেলের মোটরযান পরিদর্শক রাশেদুর রহমান পলাশ, অফিস সহকারী গৌতম চন্দ্র সরকার, ভালুকা ট্রাফিক পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

