
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর আরাফ নামের সাত বছর বয়সী এক শিশুর নিথর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত শিশু আরাফ ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে আরাফকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজ আরাফের সন্ধান চেয়ে স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ আকুতি জানান এবং এলাকায় মাইকিং করেন। কিন্তু দিনভর চেষ্টা করেও তার কোনো সন্ধান মেলেনি।
অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে আরাফের নিথর দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো গাবরগাতী গ্রামে শোকের ছায়া নেমে আসে। আদরের সন্তানকে হারিয়ে মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com