তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাখার উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহ টু শেরপুর আঞ্চলিক মহাসড়কের ফুলপুর উপজেলার হোসেনপুর কলেজের সামনে সোমবার (২২ জুন/২০২৬)সকাল ৯টায় রাস্তার উপর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি ঝটিকা মিছিল (২০/২৫) জন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মিলন, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা,পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সোহেল ইমরান, উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান হৃদয় প্রমুখ।
এ সময় তারা আকস্মিকভাবে ঝটিকা মিছিল বের করে সংক্ষিপ্ত বক্তব্য ও স্লোগান দিয়ে ২/৩ তিন মিনিটের ভিডিও ধারণ করে বিভিন্ন গণমাধ্যম ফেসবুক আইডিতে ছেড়ে দেয়।
মিছিলের শ্লোগানে শ্লোগানে বলেন, জয় বঙ্গবন্ধু, শুভ শুভ শুভ দিন, আওয়ামী লীগের শুভ দিন, শরীফ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আইতাছে রে আইতাছে, শেখের বেটি আইতাছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন বলেন, আওয়ামীলীগ কে নিষিদ্ধ করে দমিয়ে রাখা সম্ভব নয়। দিন যাচ্ছে আওয়ামীলীগ অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে। ইনশাআল্লাহ এই আধার কেটে যাবে। জননেত্রী শেখ হাসিনা কে এদেশের মানুষের জন্যই ফিরতে হবে, এবং উনি ফিরবেই।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, উক্ত ঘটনাটি জানতে পেরেছি দুপুরে। উদ্বোধন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com