তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহ ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে কাইচাপুরে পানিতে ডুবে আরাফাত হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন বালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমিনুল ইসলামের নাতি।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেন।

