Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে রাস্তা নিয়ে জটিলতা সমাধান দিলেন এসিল্যান্ড

প্রতিবেদক
Mym Office
জুলাই ২, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি

ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরের ১০নং বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের দীর্ঘদিনের রাস্তা-সংক্রান্ত জটিলতার অবসান ঘটাতে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। এসময় সাথে ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান এবং সার্বিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, রাস্তা ব্যবহারের অধিকার ও সীমানা নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনেন। পরে সংশ্লিষ্টদের নিয়ে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে রাস্তা-সংক্রান্ত জটিলতার সমাধান করা হয়। এতে দীর্ঘদিনের বিরোধের অবসান হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর উদ্যোগের প্রশংসা করে বলেন, দীর্ঘদিনের একটি জটিল সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়ায় গ্রামের মানুষের চলাচলের ভোগান্তি দূর হয়েছে এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।