নিজস্ব প্রতিবেদক :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জের "খ" সার্কেল ভৈরবের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ১ (এক) জনকে আটক করা হয়।
সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয় এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com