Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ৫,১১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
Mym Office
জুলাই ৯, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ হাজার ১১৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬)সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার চুরখাই এলাকায় সিবিএমসিবি হাসপাতালের সামনে ঢাকা-
ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সিপাহীরপাড়া এলাকার আব্দুল গফুর (৫০)এবং বড়খোলা এলাকার শাকের উল্লাহ ওরফে শাকের (২৬)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে মোট ৫,১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে,মাদক পাচার ও কারবার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।