
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে এক থিমেটিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর ইউনিয়নের বাঁশতলাগামী (রওয়ার বিল) সড়কের পাশে ২০০টি তালগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন। এছাড়াও স্থানীয় সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ এতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। বজ্রপাত প্রতিরোধসহ প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে তালগাছ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।”
জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-সুন্দর পরিবেশ গড়ে তুলতে স্ব-স্ব অবস্থান থেকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তাঁরা।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com