
বহিষ্কার আদেশ প্রত্যাহার করে শ্রমিক দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া সৌমিক হাসান সোহাগকে উপজেলা শ্রমিক দলের সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও তাকে স্বপদে পুনর্বহালের বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ময়মনসিংহ জেলা কমিটির অন্তর্ভুক্ত ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগকে ভালুকা উপজেলা শ্রমিক দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম বলেন, বহিষ্কারাদেশটি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ তাকে স্বপদে পুনর্বহাল করা হলো।
সৌমিক হাসান সোহাগ জানান, ২০২৫ সালের ২৪ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
রবিবার (২৬ জুলাই) তার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে উপজেলা শ্রমিকদলের সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com