
ময়মনসিংহের ফুলপুরে নবনির্মিত বাস-বে উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ূন কবির সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী ফুলপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বিভাগীয় কমিশনার। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভা কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি বৃক্ষরোপণ, ফুলপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভূমি অফিস পরিদর্শন করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর পৌর শহরের নান্দনিক ‘আই লাভ ফুলপুর’ চত্বর পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। তিনি চত্বরটির সৌন্দর্য ও পরিবেশ ঘুরে দেখেন এবং এর রক্ষণাবেক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাধনা ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিহাব উদ্দিন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী এবং ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, এ.কে.এম. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আমিনুল ইসলাম, মো. সানোয়ার হোসেন খান, এ কে এম রিপন, মো. তোজাম্মেল হক রুবেল ও মো. সাদিকুর রহমান সাদেকসহ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com