ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করা হয়েছে। শনিবার দুুপুরে সিডস্টোর বাজার এলাকায় নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্ধোধন।
অনুষ্ঠানে হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসানের সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ধোধন করেন, ময়মনসিংহ- ১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, সহকারী কমিশনার ভূমি মো. ইকবাল হোসাইন, হবিরবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, উপজেলা প্রকৌশলি শামছুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মান কাজের ব্যায় ধরা হয়েছে ৯০ লক্ষ ৩২ হাজার ৩ শত ২ টাকা।

