
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ছাত্রশক্তির ময়মনসিংহ জেলা শাখা।
গত ১৩ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন ও সদস্য সচিব মাজহারুল ইসলাম রানার যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়। অনুমোদনপত্রে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে সাকিবুজ্জামান সাকিবকে আহ্বায়ক এবং মিনহাজুল আলম মোমেনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব মিয়া, যুগ্ম আহ্বায়ক হুজায়ফা মিয়া ও সুজন শাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাব্বির আহমেদ শুভ ও আদিব সরকার এবং মুখ্য সংগঠক রুহুল আমিন।
জাতীয় ছাত্রশক্তি সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কমিটি গঠন করছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ২০২৫ সালের ডিসেম্বরে অনুমোদন করা হয়েছিল।
নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সাকিবুজ্জামান সাকিব ও সদস্য সচিব মিনহাজুল আলম মোমেন এক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের ওপর জেলা কমিটি যে বিশ্বাস ও দায়িত্ব অর্পণ করেছে, তা আমরা বিশ্বস্ততার সঙ্গে পালন করব। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
তারা আরও বলেন, জেলা শাখার নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে জমা দেওয়া হবে।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অধিকার-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতারা।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com