
তপু রায়হান রাব্বি,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সভায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে যত্রতত্র কোচিং সেন্টার পরিচালনা বন্ধ, বাসস্ট্যান্ড এলাকার অবৈধ দোকান উচ্ছেদ এবং অসুস্থ গাভী জবাই ও বাসি গরুর মাংস বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।পরে জনস্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com