ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসানের জন্মদিন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন।
বৃহস্পতিবার (গতকাল) সন্ধ্যায় উপজেলার সিডস্টোর বাজার শ্রমিক ইউনিয়ন দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেতাকর্মীরা বিএনপি নেতা আমিনুল ইসলাম খান বাসানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনের রাজনৈতিক পথচলার সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান খান, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম খান, সাজিবুল ইসলাম রানা ও শফিকুল ইসলাম শফিক উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন সভাপতি আক্তার হোসেন, বিএনপি নেতা সাইদুল মাস্টার বিএসসি, যুবদল নেতা সালাউদ্দিন সরকার, আলী আজগর, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম ইজ্জত ও সাইফুল ইসলাম লিটনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদটিতে কোনো তথ্য সংযোজন বা পরিবর্তনের প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাতে পারেন।

