Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে মাহফুজুর রহমানের নেতৃত্বে যুবদলের আনন্দ মিছিল

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২৯, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর/২৬) ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলটি গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ মাহফুজুর রহমান।
সভায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এ এফ এম শহীদুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা ও হুমায়ূন কবির খান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব বিশ্বজিৎ ঘোষ, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর এবং উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম সরকার।
এ ছাড়া বক্তব্য দেন যুবনেতা মোস্তফা কামাল, প্রভাষক মুহাম্মদ খায়রুল ইসলাম, সার্ভেয়ার এ কে এম রহমতুল্লাহ, অ্যাডভোকেট আজিজুল হক, মঞ্জুরুল হক মঞ্জু, জসিম উদ্দি, মাহফুজুল আলম, আজিজুল আরজু, আনিছুর রহমান স্বপন, সোহাগ মিয়া, আজিজুল হক সাগর, সাবেক ছাত্রনেতা ইনজেমামুল হক হৃদয়, খোকন মিয়া, মিরাজ মিয়া, আব্দুল হেলিম, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, আমির হোসেন, আকিব মিয়া, সাদ্দাম হোসেন ও আব্দুর রাশিদ।
সভায় আরও বক্তব্য দেন উত্তর জেলা ছাত্রদলের সদস্য ও ময়মনসিংহ জেলা আইন ছাত্রফোরামের সদস্যসচিব মশিউর রহমান রবিন, খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সৈয়দ রিফাত হোসেন, শাহিন আলম, জাকির হোসেন, সরকারি কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান হৃদয় ও আমিনুল ইসলাম খানসহ অন্যান্য নেতাকর্মী।