তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
দেশের সংকটময় জ্বালানি তেলের উপর প্রশাসনের রয়েছে কঠিন নজরদারি। অনিয়ম ঠেকাতে দেওয়া হচ্ছে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল। শুক্রবার (১৭ এপ্রিল/২৬) বিকালে শেরপুর টু ময়মনসিংহ মহাসড়কের ফুলপুর উপজেলার বড়শুনই (চাঁনপুর) নামক স্থানে মমতাজ ফিলিং স্টেশন বা পাম্পে জ্বালানি সরবরাহের সময় বল প্রয়োগ ও সরকারী কাজে বাঁধা প্রদান করেন স্থানীয় দুইজন ব্যক্তি। তাৎক্ষণিক উপজেলা প্রশাসন খবর পেয়ে এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠান। পরে ঘটনার সততা পাওয়াই ওই দুই ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২টি মামলায় ২০০ টাকা করে মোট ৪শ টাকা অর্থদন্ড প্রদান করেন ।
এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এ সময় সার্বিকভাবে সহযোগিতা করেন ফুলপুর থানার পুলিশ প্রশাসন।
উপজেলা প্রশাসন জানান, কেউ যদি ক্ষমতার অপব্যবহার সহ সরকারি কাজে বাঁধা প্রদান করে পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।

