Durnitibarta.com
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে নেশাগ্রস্ত এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রতিবেদক
Editor
এপ্রিল ২৫, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ফজলুল হক নামের নেশাগ্রস্ত এক ব্যক্তিকে কারো দন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কারাদণ্ডপ্রাপ্ত ফজলুল হক (৩০) পৌরসভার দিউ গ্রামের আব্দুর রহমান মুন্সীর ছেলে।
জানা যায়, দিউ এলাকায় নেশাগ্রস্থ অবস্থায় ফজলুল হক কে আটক করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যাক্তি দোষ স্বাীকার করায় মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুয়ায়ী ১ বছর কারাদন্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। এ সময় সাথে ছিলেন ফুলপুর থানার পুলিশ প্রশাসন। এসিল্যান্ড শফিকুল ইসলাম বলেন, বর্তমানে মাদকদ্রব্য যুব সমাজ সহ আগামী প্রজন্ম নষ্ট করে ফেলছে। দলব্ধভাবে তৈরি হয়েছে কিশোর গ্যাং। মাদকসহ নানান অপরাধ নির্মূলে সকলের সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান সব সময় চলমান থাকবে।