Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

প্রতিবেদক
Editor
মে ১৫, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার(১৫ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ভাট্টা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।
জানা যায়, বাড়ির পাশে খড়ের কাজ করছিলেন তাজউদ্দিন। এ সময় মাটিতে পড়ে থাকা পিডিবির বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে আরশব আলী তাকে গরমে অজ্ঞান হয়ে পড়ে আছেন মনে করে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, বিদ্যুৎপৃষ্টে নিহত দুই ব্যক্তিরই মিলে থানায় অপমৃত্যুর মামলা দায়ার করেছেন।