Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে ৩৫ মামলার আসামি গ্রেফতার সহ চোরাই মাল উদ্ধার

Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে ৩৫ মামলার দুই আসামি গ্রেফতার সহ চোরাই মাল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ শিমুল ওরফে সুমন মিয়া (৩০) খরমপুর এর মৃত বাদশা মিয়া ও মোস্তয়ারা বেগমের ছেলে এবং মোঃ আক্রাম হোসেন ওরফে বাবু (৩০) নোয়াপাড়া এলাকার মৃত সেলিম ও আবেদা খাতুনের ছেলে। উভয় শেরপুর সদর থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার মোঃ কামরুল হাসানের নেতৃত্বে ফুলপুর থানার একটি চুরির মামলার ঘটনায় সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর সার্কেল (এএসপি) রাকিবুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন এর দিকনির্দেশনায় সুমন মিয়া ও বাবু এ দুই জন আসামীকে সনাক্ত পূর্বক গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াই টায় ফুলপুর পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে। পরে আসামীদের গ্রেফতারের পর উল্লেখিত মামলায় চুরি যাওয়া মালামালের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিয়া আসামী মোঃ শিমুল ওরফে সুমন মিয়া এর শেরপুরের বসত বাড়ি হতে চুরি যাওয়া মালামালের মধ্যে ১ টি স্বর্ণের আংটি, ২টি মোবাইল ফোন, ১টি রুপার চেইন, ১ জোড়া রুপার নুপুর, নগদ ৪৯ হাজার টাকা এবং চুরি কাজে ব্যবহৃত ১টি স্লাইরেঞ্জ উদ্ধার করে থানায় আনা হয়।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, আসামী শিমুল ওরফে সুমন মিয়া এবং আক্রাম হোসেন ওরফে বাবুকে গ্রেফতার করে তাদের তথ্যমতে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে চুরি ও মাদকসহ বিভিন্ন থানায় ৩০/৩৫টি মামলা রয়েছে। পরে তাদের শুক্রবার (১৫ মে) দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।