Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানাকে ঘিরে নাটোরে স্থানীয়দের ক্ষোভ

প্রতিবেদক
Dhaka Office
মে ২১, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকায় শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামের সোহেল রানাকে নিয়ে এলাকাজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা তার বিভিন্ন অপকর্মের কথা উল্লেখ করে তাকে ধিক্কার জানিয়েছেন। এ ছাড়া এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার থেকে পাঁচ বছর আগে এলাকা ছেড়ে চলে যায় সোহেল রানা। এর আগে এলাকায় চুরি, নেশাসহ নানা অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়াও ধারদেনা করে এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেও জানান এলাকাবাসী।

কয়েকজন গ্রামবাসী জানান, সোহেল রানার আচরণ ও কর্মকাণ্ড নিয়ে এলাকায় আগে থেকেই নানা অভিযোগ ছিল। এক সময় একটি ঘটনায় পুলিশ তাকে আটক করেছিল বলেও দাবি করেন তারা।

এদিকে, সোহেলের পরিবারের সদস্যরাও তার কর্মকাণ্ডে বিব্রত বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা এই ঘটনার সুষ্ঠু বিচার চান। এ ছাড়া এ ধরনের ঘটনার সঙ্গে পরিবারের কারও নাম জড়ানোয় তারা লজ্জিত।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার পর থানায় নথিপত্র খুঁজে দেখা হয়েছে। সোহেল রানার নামে পূর্বের কোনো মামলার নথি পাওয়া যায়নি।