Durnitibarta.com
ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় বিআরটিএ’র অভিযানে ৫ মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা

প্রতিবেদক
Mym Office
মে ২৪, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

‎জাহাঈীর আলম,ময়মনসিংহ।

‎ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

‎রোববার (২৪ মে) বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ড ফুডওভার ব্রীজের নিচে ময়মনসিংহ বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট
‎দীপংকর রায়ের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।  অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও রুট পারমিট যাচাই করা হয়।
‎বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন অমান্য, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগে দুটি যাত্রীবাহি বাস, দুটি ট্রাক ও একটি কাভারভ্যানের চালকের কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
‎অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি চালক ও যানবাহন মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়। অভিযান পরিচালনার সময় শেরপুর সার্কেলের মোটরযান পরিদর্শক রাশেদুর রহমান পলাশ, অফিস সহকারী গৌতম চন্দ্র সরকার, ভালুকা ট্রাফিক পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।