ময়মনসিংহের গৌরীপুরে দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মুহাম্মদ মতিউর রহমান খান এবং সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম হাচি বেশ শাহীদ মুন্শী নির্বাচিত হয়েছেন।
বুধবার (১০ জুন) দুপুর ২টায় গৌরীপুর দলিল লেখক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন সভায় সাবেক সভাপতি মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মুহাম্মদ গোলাম মোস্তফা। সভায় সমিতির সদস্যরা পেশাগত উন্নয়ন, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শোয়েব মুন্শী। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, দলিল লেখকদের স্বার্থ রক্ষা এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র দলিল লেখক এ কে এম শহীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মোঃ মিছির উদ্দিন, মোঃ হারুন অর রশিদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আশিকুল ইসলাম, মোঃ আতাউর রহমান সোহেল, মোঃ শফিকুল ইসলাম (ভুট্টো), মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আবুল বাশার সেলিমসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

