Durnitibarta.com
ঢাকাশনিবার , ১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি বার্তাকে শুভেচ্ছা জানালেন মিশর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

প্রতিবেদক
Khairul Islam Alamin
অক্টোবর ১, ২০২২ ৪:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

আজ পহেলা অক্টোবর। দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল দুর্নীতি বার্তা ডটকমের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। বঙ্গবন্ধু ফাউন্ডেশন মিশর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল দুর্নীতি বার্তা-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

তিনি বলেন, দুর্নীতি বার্তা ডটকম অন্যান্য সংবাদের পাশাপাশি সর্বদাই জাতীয়, রাজনীতি, অর্থনীতি, বিনোদন সংবাদের সাথে ওতোপ্রোতে ভাবে জড়িত থাকে। রাজনীতির সংবাদগুলোকে সবসময়ই গুরুত্ব দিয়ে প্রকাশ করছে তারা। আজ দুর্নীতি বার্তা ডটকমের ৭ বৎসরে পদার্পন উপলক্ষে আমি বঙ্গবন্ধু ফাউন্ডেশন মিশর শাখার পক্ষ থেকে  দুর্নীতি বার্তা ডটকমের সাথে সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ।

প্রসঙ্গত, ২০১৬ পহেলা অক্টোবর হাঁটি হাঁটি করে পথ চলা শুরু করে দুর্নীতি বার্তা ডটকম। সেই পথচলা আজ ৬ বছর পার করে দিয়েছে। দেশের স্বনামধন্য অনলাইন সংবাদ মাধ্যম ‘দুর্নীতি বার্তা ডটকম’ ৭ বছরে পা রাখলো। তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে এই গণমাধ্যমটি। সংবাদের ব্যতিক্রম ও বিশ্লেষণধর্মী উপস্থাপন কৌশলের মাধ্যমে সংবাদপত্র জগতেও অনন্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে দুর্নীতি বার্তা ।

দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অবিচল দৃঢ়তার পরিচয় দিয়ে যাচ্ছে এই গণমাধ্যমের সংবাদকর্মীরা। অতীতের মতোই করোনা পরিস্থিতিতেও জীবনের ঝুঁকি নিয়ে জনগণের কাছে সর্বশেষ সংবাদ পৌঁছে দিচ্ছেন তারা। করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষের চলাচল কখনো সীমিত, কখনো অতিমাত্রায় সীমিত হয়ে পড়ে। এই কঠিন সময়ে দুর্নীতি বার্তা-এর সাংবাদিকরা সারা দেশের সর্বশেষ খবর সংগ্রহের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।