ময়মনসিংহ-৩ গৌরীপুর ১৪৮ সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ দুর্নীতি বার্তা ডটকম -এর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন| তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, দেশের উন্নয়নে গণমাধ্যম বড় ভুমিকা রাখছে। বর্তমানে অনলাইন গণমাধ্যম ভালো করছে। আগামী দিনে আরও ভালো করবে। অনলাইন গণমাধ্যম দুর্নীতি বার্তা ডটকম ভালো করছে। আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে আরো কাজ করবে তারা।
শুভেচ্ছা বার্তায় সাংসদ নাজিম উদ্দিন আহমেদ আরও বলেন, গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহে সমগ্র বিশ্ব একীভূত। সোশ্যাল মিডিয়া, অনলাইন পোর্টাল, প্রিন্ট মিডিয়ায় সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে গণমাধ্যমকে কাজ করার ও চলমান উন্নয়নকে টেকসই করার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইনসহ সাংবাদিকদের অন্যান্য সুবিধা নিশ্চিত করেছে। তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত। দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সুবিধা পৌঁছে গেছে।
দুর্নীতি বার্তা ডটকম পরিবারের সবাইকে অভিনন্দন জানিয়ে সাংসদ নাজিম উদ্দিন আহমেদ বলেন, আমি দুর্নীতি বার্তা ডটকম পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ গণমাধ্যেম পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট হবে।
প্রসঙ্গত, ২০১৬ পহেলা অক্টোবর হাঁটি হাঁটি করে পথ চলা শুরু করে দেশের স্বনামধন্য অনলাইন সংবাদ মাধ্যম দুর্নীতি বার্তা ডটকম । সেই পথচলা আজ ২০১৬ পহেলা অক্টোবর ৭ বছরে রুপ নিয়েছে। তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে এই গণমাধ্যমটি। সংবাদের ব্যতিক্রম ও বিশ্লেষণধর্মী উপস্থাপন কৌশলের মাধ্যমে সংবাদপত্র জগতেও অনন্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে দুর্নীতি বার্তা ডটকম ।
দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অবিচল দৃঢ়তার পরিচয় দিয়ে যাচ্ছে এই গণমাধ্যমের সংবাদকর্মীরা। অতীতের মতোই করোনা পরিস্থিতিতেও জীবনের ঝুঁকি নিয়ে জনগণের কাছে সর্বশেষ সংবাদ পৌঁছে দিচ্ছেন তারা। করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষের চলাচল কখনো সীমিত, কখনো অতিমাত্রায় সীমিত হয়ে পড়ে। এই কঠিন সময়ে দুর্নীতি বার্তা ডটকম -এর সাংবাদিকরা সারা দেশের সর্বশেষ খবর সংগ্রহের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।

