Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সম্মানে গৌরীপুরে প্রীতিভোজ ও ফটোসেশন

প্রতিবেদক
Editor
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আবদুল কাদির :

ময়মনসিংহের গৌরীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের সম্মানে (১৪ ফেব্রুয়ারী/২৬)দুপুরে অনুষ্ঠিত হয়েছে প্রীতিভোজ ও ফটোসেশন অনুষ্ঠান। নির্বাচনের ব্যস্ত ও চ্যালেঞ্জপূর্ণ সময় পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করা সংবাদকর্মীদের সম্মান জানাতেই এ আয়োজন করা হয়।
গৌরীপুর প্রেসক্লাব-এর সম্মানিত আহ্বায়ক মোঃ রইছ উদ্দিন এবং গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম-এর সম্মানিত সভাপতি মোঃ শাহজাহান কবির হীরার আন্তরিক উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও মাঠে থেকে তথ্য সংগ্রহ ও প্রচারে সাংবাদিকরা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়।
প্রীতিভোজ ও ফটোসেশনের মধ্য দিয়ে সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্মানবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়। এ মিলনমেলা পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়কে শক্তিশালী করেছে। একতার বন্ধনে অটুট থাকুক সাংবাদিক সমাজের কলম। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকুক তাদের অঙ্গীকার—এ প্রত্যাশায় অনুষ্ঠান শেষ হয়। সকল সংবাদকর্মীর প্রতি রইল আন্তরিক শুভকামনা।