Durnitibarta.com
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে এক মাদক সেবনকারীকে ১ বছরের কারাদণ্ড সহ অর্থদণ্ড প্রদান

প্রতিবেদক
Editor
মার্চ ৩০, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাদক সেবনের দায়ে সুমন ফাহিম নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছে থেকে গাঁজা জব্দ করে ধ্বংস করা হয়। সোমবার(৩০ মার্চ/২৬) বিকাল টার দিকে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা অভিযান চালিয়ে এ কারাদণ্ড প্রদান করেন। এ সময় সাথে ছিলেন ফুলপুর থানার পুলিশ প্রশাসন।
মাদক সেবনকারী সুমন আহমেদ ফাহিম(২৫) পৌরসভার আমুয়াকান্দা এলাকায় বাসিন্দা।এ বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমন নামের এক মাদকসেবিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। পরে পুলিশের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়। মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।