Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে পিএফজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ৩১, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে নগরীর নতুন বাজারস্থ ট্রিপল ট্রি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্যান ময়মনসিংহের কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পিএফজি ও ওয়াইপিএজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তরুণদের সম্পৃক্ততা বাড়াতে পারলে সমাজে সহনশীলতা ও ইতিবাচক পরিবর্তন আরও জোরদার হবে।

সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। বিশেষ করে সামাজিক দ্বন্দ্ব নিরসন, সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমেই টেকসই শান্তি নিশ্চিত করা সম্ভব। এ জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ত্রিশাল পিএফজির কো-অর্ডিনেটর মোশাররফ হোসেন বলেন, গ্রামীণ পর্যায়ে ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করে। পিএফজির কার্যক্রম সেই পরিবর্তনের ভিত্তি গড়ে দিচ্ছে।

ঈশ্বরগঞ্জ পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা বলেন, দল মত নির্বিশেষে সবাইকে একত্রে কাজ করতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারলেই একটি উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

এছাড়া সভায় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। বার্ষিক এই সমন্বয় সভায় ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলার মোট ৭২ জন কো-অর্ডিনেটর, অ্যাম্বাসেডর ও সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ^রগঞ্জ পিএফজির অ্যাম্বাসেডর নীলকন্ঠ আইচ মজুমদার, ত্রিশাল পিএেফজির অ্যাম্বাসেডর মো. সেলিম, শরিফ উদ্দিন, জাহানারা বেগম, ঈশ^রগঞ্জ পিএফজি সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, এলডিপি ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, সাংবাদিক হাবিবুর রহমান, শিক্ষক হাবিবুর রহমান শাহীন, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, শিক্ষক রোকসান আক্তার সীমা, ত্রিশাল পিএফজির সদস্য ও জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম-আহবায়ক শরীফ উদ্দিন, সহকারী অধ্যাপক কবীরউজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর জাহানারা বেগম, আব্দুল মতিন প্রমুখ।