Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৬ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Mym Office
জুলাই ২৬, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: সাম্প্রতিক সহিংসতায় সরকার দল-মত-নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয়-রোজগারের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আহতদের দেখতে গিয়ে এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করবে সরকার। আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার।

তিনি বলেন, কোটা নিয়ে সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বিএনপি-জামায়াতের সহিংসতা-বর্বরতার বিরুদ্ধে দেশে-বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে।

এসময় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।

এর আগে, শুক্রবার সকালে কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।