Durnitibarta.com
ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের সঙ্গে কাজ করার বিষয়ে যা বললেন ড. ইউনূস

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ২০, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ হলেও তার সরকার রিপাবলিকান ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে পারবে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সরকারের পররাষ্ট্রনীতিবিষয়ক এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস ব্যাখ্যা করে বলেন, আমাকে যখন মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয়, তখন উভয় দল এ বিষয়ে একমত প্রকাশ করেছিল। কাজেই আমাকে যদি কেউ অপছন্দ করত, তাহলে তখনই তারা বলত।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি যেভাবে তুলে ধরা হচ্ছে সে প্রসঙ্গে ড. ইউনূস জানান, তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপকালেও বিষয়টি তুলে ধরেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমি তাকে বলেছি এটা (সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ) সবটাই মিথ্যা কথা, প্রোপাগান্ডা। এটা দেখতে হলে ভারতীয় সাংবাদিকদের এখানে পাঠান। এটা তো উন্মুক্ত জায়গা, সাংবাদিকরা এসে দেখুক, কোথায় যেতে চায় যাক। বাধা দেবে না কেউ। তারপর ভারতীয় সাংবাদিকরা আসতে শুরু করল, কিন্তু ন্যারেটিভ পরিবর্তন হলো না।

এ সময় নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে ড. ইউনূস বলেন, আমরা সমান্তরালভাবে দুটি রাস্তায় চলছি। সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটির পেছনেই থাকবে। একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার।